সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌম্য পরিচয় বদলাতে চান

news-image

স্পোর্টস ডেস্ক : টপ অর্ডারে বিশ্বমানের বোলারদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ের সামর্থ্য রাখেন সৌম্য সরকার। পাওয়ার প্লেতে ৩০ গজের সুবিধাটা বাংলাদেশের যে কয়জন ব্যাটসম্যান খুব ভালো নিতে পারেন, তাঁদের মধ্যে অন্যতম সেরাই তিনি। কিন্তু কয়েক মাস ধরে সৌম্য যেন বদলে ফেলছেন নিজের ‘ব্যাটসম্যান’ পরিচয়। ব্যাটিংয়ের সঙ্গে সমানতালে তিনি করে যাচ্ছেন বোলিংও। নিজেকে অলরাউন্ডার হিসেবে পরিচিত করে যাচ্ছেন তিনি। সবশেষ পাকিস্তান সফরেও দেখা গেছে ‘অলরাউন্ডার’ সৌম্যকে।

সৌম্যর অলরাউন্ডার হওয়ার শুরু বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরের সময়। এরপর ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপের পর বিপিএলেও বোলিং করেছেন সমানতালে। সফলও হয়েছেন। বোলিং করলেও ‘এ’ দল, ইমার্জিং এশিয়া কাপ ও বিপিএলে ব্যাট করেছেন টপ অর্ডারে। কিন্তু পাকিস্তান সিরিজে সৌম্যকে লোয়ার অর্ডারে খেলানো নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার মতো ব্যাটসম্যান না থাকায় সৌম্যকে নিচে খেলানো হচ্ছে।

সৌম্য এখন নিজেকে অলরাউন্ডারই ভাবতে শুরু করেছেন। অলরাউন্ডার হলেই নাকি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো হবে। আজ মিরপুর একাডেমি মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল ওয়ালটন মধ্যাঞ্চলের অনুশীলন শেষে তিনি বলছিলেন, ‘অবশ্যই, আমার জন্য ভালো হবে। আগে এক দিক (ব্যাটিং) নিয়ে চিন্তা করতাম। এখন দুই দিক পাচ্ছি। শুধু ব্যাটিংয়ে খারাপ করলে মনে হয় দিনটা শেষ হয়ে গেল আজ। এখন সুযোগ বেশি থাকবে ভালো করার।’

পাকিস্তান সফরে অবশ্য ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। সে সুযোগও ছিল না তাঁর। দুই ইনিংসেই নেমেছেন ইনিংসের শেষ দিকে। বোলিংটাও খুব ভালো হয়নি। বাংলাদেশ সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী