,

ফিরোজ মিয়া সরকারি কলেজের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

news-image

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আশুগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফিরোজ মিয়া সরকারি কলেজের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণী অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়া।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্রীড়া পরিষদের আহবায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো: কামাল হোসেন, উপাধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: এমদাদুল হক, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো:শামসুল আলম,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার মামুন অর রশিদ, অধ্যাপক মো: মিজানুর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম মিলন প্রমুখ।

উল্লেখ্য, কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মোট ৩০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু