,

যুবকের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোনে বাঁচল প্রাণ

news-image

নিউজ ডেস্ক : সাভারের রাজাশনের পলু মার্কেট এলাকায় প্রতিদিনের মতোই ছিল কর্মব্যস্ত মানুষের চলাচল। ব্যস্ত সড়কে চলতে চলতে হঠাৎ কয়েকজনের চোখ পড়ল পাশের একটি ছয়তলা ভবনের ছাদে। দেখা গেল এক যুবক ছাদের কার্নিশে দাঁড়িয়ে লাফ দেওয়ার চেষ্টা করছেন।

দেরি না করে সচেতন পথচারীরা ফোন করেন ৯৯৯-এ। আর তাতেই রক্ষা পেল যুবকের প্রাণ। মঙ্গলবার বিকেলে ঘটে এ ঘটনা।

আত্মহত্যার চেষ্টাকারী যুবকের নাম হবু মিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আলাদীপাড়ায়। তিনি অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবারের গাড়ি চালান এবং সাভারে শ্বশুরবাড়িতে থাকেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়তলা বাড়ির ছাদে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করতে যায় ওই যুবক। এ সময় তারা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে বিশেষ কৌশলে ওই যুবককে আত্মহত্যার হাত থেকে রক্ষা করে।

পুলিশ সদর দ্প্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ছাদের কার্নিশে ওই যুবককে দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশের জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল করেন। বিষয়টি সাভার থানা পুলিশকে অবহিত করা হলে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা দু’টি দলে বিভক্ত হয়ে যায়। একটি দল হবু মিয়ার সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখেন। অন্য এক দল ছাদে উঠে তাকে উদ্ধার করতে যায়। এ সময় ছাদের গেটের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে পুলিশ বিশেষ কৌশলে দরজার পাশে দেয়ালের ইট সরিয়ে ছাদে যায় এবং হবু মিয়াকে উদ্ধার করে নামিয়ে আনে।

যুবককে উদ্ধার করতে যাওয়া সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান বলেন, যুবক মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। পরে তাকে পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হলে তারা তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হবু মিয়ার পরিবারের লোকরা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু