,

দেশে ফিরলেন টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ধাপের সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।

সূচি অনুযায়ী, প্রথম ধাপে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। বৃষ্টির কারণে এদিন শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই আর দেরি না করে সন্ধ্যার পরপরই গাদ্দাফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছেড়ে লাহোর বিমানবন্দরে যান টাইগাররা। সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

মূলত পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যে ছিল টিম বাংলাদেশ। হোটেল টু স্টেডিয়ামে তাদের চলাফেরা সীমাবদ্ধ ছিল। কয়েক দিনেই জীবন একঘেঁয়ে হয়ে উঠেছিল। সেই বন্দীজীবন থেকে মুক্তি পেতে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশটি ছাড়ে তারা। পুরোনো সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি ঢাকায় ফেরার কথা ছিল তামিমদের।

দ্বিতীয় ভাগে আবারও ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এ দফায় মাত্র একটি টেস্ট খেলে দেশে ফিরবে টাইগার বাহিনী। সিরিজের বাকি এক টেস্টের আগে একটি ওয়ানডে খেলবে দুই দল। এ সফর হবে আগামী এপ্রিলে। এ তিন দফার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের পাকিস্তান সফর।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর