,

তামিমের ব্যাটিং পাকিস্তানে প্রাপ্তি : মাহমুদুল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : সবার আগে নিজের কথা বললেন পাকিস্তান সফরে বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ। নেতা হিসেবে তার আরও ভালো খেলা উচিত ছিল। তিনি পারেননি। সরল স্বীকারোক্তি মাহমুদুল্লাহর।

সঙ্গে সিরিজ হারায় হতাশ বলে জানান তিনি। পাকিস্তান সফরে ব্যাটে-বলে ভালো করতে পারেনি বাংলাদেশ। তামিমের ব্যাটিং ছাড়া তাই প্রাপ্তি নেই বলে উল্লেখ করেন মাহমুদুল্লাহ। তিনি বিশ্বাস করেন উইকেট যতই কঠিন হোক আরও ভালো খেলার সামর্থ্য আছে দলের।

সিরিজের শেষ টি-২০ ম্যাচে বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। তারপরও সংবাদ সম্মেলনে আসতে হয় বাংলাদেশ অধিনায়ককে। নিরাপত্ত কেমন মনে হলো? এমন একটা প্রশ্ন বাংলাদেশ অধিনায়কের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। একটা ইতিবাচক উত্তর দরকার ছিল পাকিস্তানের।

ওই সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের তেমন প্রাপ্তি নেই। কেবল তামিমের কথা বলবো। উইকেটের আচরণ যেমন ছিল, তামিম ভালো ব্যাটিং করেছে। তবে সার্বিকভাবে আমরা খারাপ করেছি। উইকেট যত খারাপই হোক আরও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে।’

তিনি বলেন, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার নতুন। তাদের অনেক উন্নতির জায়গা আছে। তাদের সুযোগ দিতে হবে। ভালো খেরার পথ তৈরি করে দিতে হবে।’

পাকিস্তানের সাংবাদিকদের প্রশ্ন ছিল, নিরাপত্তা নিয়ে কী বলবেন? মাহমুদুল্লাহ হেসে জবাব দেন, ‘সন্তুষ্ট’। পাকিস্তানের তরুণ পেস আক্রমণ নিয়ে প্রশ্নের উত্তরে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি সবসময়ই মনে করি পাকিস্তান পেস বোলারদের ফ্যাক্টরি। হ্যারিস-শাহিনরা ভালো করেছেন। সঙ্গে এও বলবো উইকেটে ভালো ব্যাটিং করা কঠিন ছিল।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর