,

জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু ৩০ জানুয়ারি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুর টিকাদান (এমডিভি) কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুকুরদের ভ্যাকসিন দেয়া হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈনুল হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. নূরজাহান বেগম, জুনোটিক ডিজিজ কন্ট্রোল ডিভিশনের এমডিভি ডা. এম. মুজিবুর রহমান, এমডিভির সুপারভাইজার মো. আবু হানিফ, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফ উদ্দিন চৌধূরী, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল খায়ের প্রমূখ।

সভায় বক্তারা জানান, জলাতংক একটি মরণব্যাধি। এই রোগের মৃত্যুর হার শতভাগ। এটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। তাই ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতংক মুক্ত করতে ব্যাপকহারে কুকুরকে টিকাদান করতে সরকারে এই উদ্যোগ। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুকুরদের ভ্যাকসিন দেয়ার কথা জানান।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু