,

টেস্টের জন্য টাইগারদের প্রস্তুতি শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দফায় টি-টোয়েন্টি সিরিজ শেষে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ঐ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির অধিনে টেস্ট প্রস্তুতি শুরু করেছে এই ফরম্যাটের বিশেষজ্ঞ খেলোয়াড়রা।

এবার তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় হচ্ছে চলমান টি-টোয়েন্টি সিরিজ। এরপর দ্বিতীয় দফায় একমাত্র টেস্ট খেলবে পাকিস্তান। আর তৃতীয় ও শেষ দফায় দ্বিতীয় টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলবে টাইগাররা। ওয়ানডে হবে ৩ এপ্রিল। করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই প্রথম টেস্ট সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড়রা। সুইং ও বাউন্সারের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন ম্যাকেঞ্জি।

ব্যাটসম্যানদের সাথে সুইং ও বাউন্সার নিয়েই কাজ করছেন তিনি, ‘আমি টেস্ট খেলোয়াড়দের সাথে সময় ব্যয় করছি, যারা টি-টোয়েন্টি দলে নেই। কিছু নতুন খেলোয়াড় সর্ম্পকে জানতে পারাটা সত্যিই ভালো হয়েছে এবং তাদের দক্ষতা বাড়াতে চেষ্টা করছি। অবশ্যই তারা গেল কয়েক মাসে ভালো ফলাফল করতে পারেনি এবং তবে এটি কাউকে খারাপ খেলোয়াড় করেনি। এটি খেলোয়াড়কে দক্ষতা বাড়াতে ও আরও সর্তক হতে সহায়তা করেছে।’

টানা ৭ টেস্ট হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট জিতেছিলো টাইগাররা। সেটি জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি, টেস্টে বাউন্সার বলের বিষয়ে এবং যদিও আমরা উপমহাদেশে খেলবো এবং আমরা জানি পাকিস্তানে ভালো উইকেট হবে ও দ্রুতগতির উইকেট হবে।’

বিশ্ব ক্রিকেটে রিভার্স সুইংএর জন্য পাকিস্তানের বোলারদের সুনাম বেশি। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে বেশ পটু তারা। তাই রিভার্স সুইং নিয়েই বেশি কাজ করছেন বলে জানান ম্যাকেঞ্জি, ‘আমরা রিভার্স সুইং নিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছি। বেশ কিছু ভালো বাঁ-হাতি বোলারদের দিয়ে ম্যাচের অনুশীলন হচ্ছে। সৌভাগ্যক্রমে, আমরা ভালো বাঁ-হাতি বোলার পেয়েছি এবং আমরা শুধু তাদের অ্যাঙ্গেল নিয়েই কথা বলছি। আমরা এটি দিয়ে প্রভাব তৈরির চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর