,

হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন কিংবদন্তি বাস্কেটবল তারকা মেয়েসহ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসের পাহাড়ের ঢালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট ও তার একটি মেয়েসহ ৯জন নিহত হয়েছেন।

রোববার সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সিএনএনের খবরে জানা গেছে।

থাউজেন্ড ওয়াকসের মামবা ক্রীড়া অ্যাকাডেমিতে ছিলেন ৪১ বছর বয়সী ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী মেয়ে গিয়ান্না মারিয়া ওনোরি। রোববার সেখানে বাস্কেটবল খেলা হওয়ার কথা ছিল।

এতে গিয়ান্নাও অংশ নিতেন এবং তারা বাবা একজন প্রশিক্ষক হিসেবে ছিলেন। লসঅ্যাঞ্জেলেসের ৩০ মাইল উত্তরপশ্চিমাঞ্চলে তার সিকোয়োস্কি এস-৭৬ হেলিকপ্টারটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ওই এলাকার বনে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যু্ক্তরাষ্ট্রের বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে কোবি ব্রায়ান্ট একজন। তার আন্তর্জাতিক তারকা খ্যাতি বাস্কেটবলকেও ছাড়িয়ে গিয়েছিল।

কিন্তু মাত্র ৪১ বছর বয়সে সঙ্গে ১৩ বছর বয়সী কন্যাসহ পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে।

লসঅ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিল্লানুয়েভা বলেন, হেলিকপ্টারের আট যাত্রী ও পাইলট এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। যাত্রীদের কেউ বেঁচে আসতে পারেননি।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর