,

একাধিক পরির্বতন আসছে বাংলাদেশ দলে

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে ব্যাটিং অর্ডারে ওলট-পালট হওয়ায় প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা। যে কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ আগেই ট্রফি হাতছাড়া করেছে বাংলাদেশ।

সোমবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলের একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

তিনি বলেছেন, সিরিজে আমরা ২-০তে পিছিয়ে রয়েছি। স্কোয়াডের তিনজন এখনও খেলেনি, ওরা অবশ্যই আসবে দলে। আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। আরও কিছু বিকল্প আমরা ভেবে দেখব।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের পরখ করে নিতে চান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়তে পানের সৌম্য সরকার। বাদ পড়তে পারেন তরুণ ওপেনার নাইম শেখও। দলে থাকা অন্যদের সুযোগ দিতে বাদ পড়তে পারেন মোস্তাফিজুর রহমানও। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন পেসার রুবেল হোসেন। সবশেষ বিপিএলে সেঞ্চুরি হাঁকানো ওপেনার নাজমুল হোসেন শান্তও সুযোগ পেতে পারেন। অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদের।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর