সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচেও পাত্তা পেল না নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাঠে আধিপত্য বিস্তার করেই টানা দুই ম্যাচে জয় পেল ভারত। প্রথম ম্যাচে স্বাগতিকদের করা ২০৩ রানের পাহাড় ডিঙিয়ে ৬ উইকেটের জয় পাওয়া ভারত রোববার জিতে ৭ উইকেটে। টানা দুই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে গেল বিরাট কোহলিরা।

রোববার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। বিনা উইকেটে ৬ ওভারে ৪৮ রান করা দলটি এরপর ৭৭ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১৩২ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে করেন ওপেনার মার্টিন গাপটিল ও টিম সিপার্ট। এ ছাড়া ২৬ রান করেন অন্য ওপেনার কলিন মুনরো। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। এ ছাড়া একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর, যশপ্রিত বুমরাহ ও শুভম দুবে।

টার্গেট তাড়া করতে নেমে ৫.২ ওভারে ৩৯ রানে দুই উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে যায় ভারত। তৃতীয় উইকেটে স্রেয়াশ আয়ারকে সঙ্গে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান অন্য ওপেনার লোকেশ রাহুল। জয়ের জন্য শেষ দিকে ২১ বলে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৮ রান। খেলার এমন অবস্থায় উইকেট হারান স্রেয়াশ আয়ার।

দলীয় ১২৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৩ বলে এক চার ও তিন ছক্কায় ৪৪ রান করেন আয়ার। এরপর শুভম দুবেকে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ বল খেলে এক ছক্কায় অপরাজিত ৮ রান করে দলের জয় নিশ্চিত করেন। ৫০ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৫৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন লোকেশ রাহুল।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩২/৫ (মার্টিন গাপটিল ৩৩, টিম সিপার্ট ৩৩*, কলিন মুনরো ২৬, রস টেলর ১৮, কেন উইলিয়ামসন ১৪; রবিন্দ্র জাদেজা ২/১৮)।

ভারত: ১৭.৩ ওভারে ১৩৫/৩ (লোকেশ রাহুল ৫৭*, স্রেয়াশ আয়ার ৪৪, বিরাট কোহলি ১১, শুভম দুবে ৮*, রোহিত শর্মা ৮; টিম সাউদি ২/২০)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: লোকেশ রাহুল (ভারত)।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী