,

রিট খারিজ : সিটি ভোটে আর বাধা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ এবং ভোট স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণে কোনো বাধা রইল না।

ভোটার তালিকা হালনাগাদ না করায় নির্বাচনী তফসিলের বৈধতা নিয়ে রিটটি করা হয়।

রোববার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুরুস সাদিক, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ড. মো. ইয়াসিন খান ও ব্যারিস্টার শানজানা ইয়াসিন খান।

বুধবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ এবং নির্বাচন স্থগিত চেয়ে এ রিট আবেদন করা হয়েছিল। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পাঁচজনকে বিবাদী করা হয়।

পর দিন বৃহস্পতিবার রিটের বিষয়ে শুনানি করতে গেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুরুস সাদিক বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রিটের বিষয়ে শুনানি করবেন।

তখন আদালত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের বিষয়ে করা জরুরি এবং গুরুত্বপূর্ণ রিট রোববার শুনানির জন্য কার্যতালিকায় শীর্ষে থাকবে। আজ সেই রিটের শুনানি খারিজ করেন আদালত।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু