,

শাহরুখ বললেন, আমার সন্তানরা হিন্দু নয়, মুসলিমও নয়

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ধর্ম ইসলাম। তার স্ত্রী গৌরি হিন্দু ধর্মালম্বী। ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। ধর্ম কখনো তাদের প্রেমের মাঝে বাধা হয়নি। কিন্তু তাদের সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামদের ধর্ম কী?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি এক রিয়েলিটি শোতে এসে শাহরুখ বলেন, ‘আমার স্ত্রী হিন্দু। আমি মুসলমান। কিন্তু আমার সন্তানরা ভারতীয়। ওদের একটাই পরিচয়।’ সন্তানরা হিন্দু বা মুসলিম পরিচয়ে বড় হচ্ছে না বলেও জানান তিনি।

তাহলে স্কুল-কলেজের বিভিন্ন ফর্মে ‘রিলিজিয়ন’র জায়গায় কী লেখেন ছেলেমেয়েরা? উত্তরে শাহরুখ বলেন, ‘ছোটবেলায় সুহানা আমায় একবার জিজ্ঞাসা করেছিল, “পাপা আমরা কোন ধর্মের?” আমি ওদের বলি, আমরা ইন্ডিয়ান সুহানা। কোনো বিশেষ ধর্মের নয়। হতেও চাই না।’ শাহরুখের ওই কথা শোনার পরই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।

গত বছর দীপাবলিতে পরিবারের সঙ্গে এক তিলক পরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোষের মুখে পড়েছিলেন শাহরুখ। ওই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন শাবানা আজমি।

শাবানা বলেছিলেন, ‘শুনলাম কপালে তিলক পরার জন্য নাকি অপমানিত হতে হচ্ছে শাহরুখকে। যে সমস্ত মানুষ এসব করছেন, দয়া করে নিজের চরকায় তেল দিন। ইসলাম ধর্ম এতটাও সঙ্কীর্ণ নয় যে, ভারতীয় রীতিনীতি পালন করা যাবে না। গঙ্গা, যমুনা এবং তেহজিবের মধ্যেই ভারতের সৌন্দর্য লুকিয়ে রয়েছে।’

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু