,

১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আজ রোববার এক বিবৃতি দিয়ে সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। ১৮-১৯ ফেব্রুয়ারি দুই দিনের অনুশীলন ম্যাচে খেলে ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে।

এরপর দুই দলই চলে যাবে চট্টগ্রামে। তিনটি ওয়ানডেই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দিবারাত্রির ম্যাচগুলো হবে ১, ৩ ও ৬ মার্চ।

ওয়ানডে খেলার পর আবার ঢাকায় ফিরবে দুই দল। ৯ ও ১১ মার্চ মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল। টি-টোয়েন্টি ম্যাচগুলোও হবে দিবারাত্রির।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর