,

রাজপথে তারকারা

news-image

বিনোদন প্রতিবেদক : আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০। নানা আয়োজনের মধ্যদিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে দিনটি। জনগণকে উৎসাহ দিতে রাজধানীতে আজ আয়োজন করা হয়েছিল শোভাযাত্রা। এতে অংশ নেন বিনোদন অঙ্গনের তারকারা।

সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এরপর তার নেতৃত্বে বের হয় শোভাযাত্রা। রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-শিল্পকলা একাডেমি-দুদকের কার্যালয় ঘুরে আবার জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে শেষ হয় এটি।

র‌্যালিতে অংশ নেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, জয়া আহসান, অভিনেতা আজিজুল হাকিম, মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, অভিনেত্রী তারিন জাহান, ফরিদা ছন্দা, শাহনাজ খুশি, অপর্ণা ঘোষ, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, নৃত্যশিল্পী সোহেল রহমানসহ অনেকে।

কাস্টমস সূত্রে জানা যায়, কাস্টমস, ভ্যাট ও ট্যাক্সে সাধারণ জনগণকে সচেতন ও উৎসাহ দিতে তারকারা এতে সম্পৃক্ত হয়েছেন। এছাড়াও আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সারা দেশে কাস্টম অফিসগুলোতেও বিভিন্ন আয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু