,

ভিন্ন রূপে অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ছবিটি এরইমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে।

ছবি মুক্তির আগে ভিন্ন এক বেশে দেখা গেল এই নায়িকাকে। চা শ্রমিকদের মতো নেপালি ঐতিহ্যবাহী পোশাকে চায়ের বাগানে দেখা গেলো অপুকে। সেখানে এমন বেশে পাতা সংগ্রহ করছেন তিনি। একটি স্থিরচিত্রে এমনটাই দেখা গেল ঢাকাই এই চিত্রনায়িকাকে। তাহলে কি চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু?

শনিবার নিজের ফেসবুক পেইজে এমন একটি ছবি পোস্ট করেছেন অপু। ছবি পোস্ট করলেও কোনো ক্যাপশন দেননি তিনি। যার ফলে ভক্তরা একটু দ্বিধায়ই পড়ে বটে। তবে খোঁজ নিয়ে জানা গেল ভিন্ন কথা।

অভিনয় নয়। ক’দিন আগে ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত দার্জিলিংয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস। দার্জিলিং এর রক গার্ডেনে সৌখিন এই জামা কাপড় পরে কিছু সময়ের জন্য চায়ের পাতা সংগ্রহকারী নারী সেজেছিলেন ঢাকাই ছবির এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু