সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার চেয়ে পিছিয়ে কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ক্ষমতাসীনদের চক্ষুশূল হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ওই সময় তার অভিনীত ‘ছাপাক’ ছবির বিরুদ্ধে বয়কটের ডাকও দেওয়া হয়।

একই সময় দীপিকার রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন কঙ্গনা রনৌত। শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘পাঙ্গা’। কিন্তু প্রথম দিনের আয়ে দীপিকাকে টপকে যেতে পারলেন না বলিউডের বিতর্ক ‘কুইন’।

আনন্দবাজার পত্রিকা জানায়, মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপাক’-এর বক্স অফিসে প্রথম দিনের রোজগার ছিল প্রায় ৫ কোটি রুপি। অন্যদিকে ‘পাঙ্গা’র আয় প্রায় অর্ধেক, মাত্র ২ কোটি ৭ লাখ রুপি টাকা।

এ ছাড়া শুক্রবার মুক্তি পাওয়া আরেক ছবি ‘স্ট্রিট ড্যান্সার’ তুলনামূলকভাবে ভালো ব্যবসা করেছে। বরুণ-শ্রদ্ধা অভিনীত ওই ছবির প্রথম দিনের আয় ১০ কোটি ২৬ লাখ রুপি।

বেশ কিছু দিন ধরেই ‘পাঙ্গা’ ও ‘ছাপাক’ নিয়ে তুলনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ।

একে তো দুটি ছবিই নারীকেন্দ্রিক। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প শুনিয়েছিল ‘ছাপাক’। অন্য দিকে ‘পাঙ্গা’ও এক কাবাডি খেলোয়াড়ের হার-জিতের গল্প বলে। আর দুই গল্পের কেন্দ্রে রয়েছে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দুই মেয়ে। অস্তিত্ব প্রমাণের তাগিদে যারা মুখোমুখি হয় চ্যালেঞ্জের।

দুই ছবিতেই তথাকথিত হিরো নেই। কঙ্গনা ও দীপিকাই নিয়েছেন হিরোর জায়গা। আবার ‘পাঙ্গা’ ও ‘ছাপাক’-এর পরিচালক নারী, যথাক্রমে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও মেঘনা গুলজার।

এ ছাড়া আগেই বলা হয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ঘটনা নিয়ে যখন গোটা সোশ্যাল মিডিয়া দুই ভাগ হয়ে গিয়েছিল তখন দীপিকার পাশে নামজাদা কিছু বলিউড তারকা দাঁড়ালেও দীপিকার উল্টো সুরেই কথা বলেছিলেন কঙ্গনা।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা