সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন রমজানে তেল-চিনির সংকট হওয়ার শঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর প্রতিনিধি : আসন্ন রমজান মাসে তেল-চিনির সংকট হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, গত রমজানে টিসিবিতে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) তেলের মজুদ ছিল তিন হাজার মেট্রিক টন। এবার আমরা তার চেয়ে প্রায় ২০ গুণ বেশি অর্থাৎ ৫০ হাজার টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

তিনি বলেন, আমাদের যে পরিমাণ চিনি আছে, তাতে রমজানে ঘাটতি হবে না। ওই সময় নতুন পেঁয়াজও উঠে যাবে, আবার আমদানিও করা হবে। সব মিলিয়ে রমজানে এসব পণ্যের সংকট হবে না বলে আশা করছি।

শনিবার সকালে রংপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন মন্ত্রী।

ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ ও সীমান্ত হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারতে পেঁয়াজের দাম আমাদের দেশের চেয়ে বেশি উঠেছিল। তাই তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টি আমাদের আগে থেকে জানানো উচিত ছিল। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি আমাদের জন্য বড় শিক্ষা। দেশজ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকরা যাতে দাম পান, সে চেষ্টা করব। এ নিয়ে কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে।

‘আর সীমান্তের ঘটনাগুলো মাঝে মধ্যে ঘটছে। সমস্যা সমাধানে উভয়পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। এসব বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে না’।

প্রতিবেশি দেশটির সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। বিভিন্ন খাতে অগ্রগতি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী