সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টে ৫ লাখ রানের ইতিহাস গড়লো ইংল্যান্ড

news-image
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে পাঁচ লাখ রান করার অনন্য এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে এই কীর্তি গড়ে ইংলিশরা।
জোহানেসবার্গে ১০২২তম টেস্ট ম্যাচ খেলতে নামে ইংলিশরা। আর এই টেস্টের প্রথম দিনে পাঁচ লাখ রানের মাইলফলক স্পর্শ করে জো রুটরা। ইংল্যান্ডের পর প্রত্যাশিতভাবেই দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া।
সাদা পোশাকের ক্রিকেটে অজিদের রান সংখ্যা ৪৩২,৭০৯। এরপরে ২ লাখের বেশি রান করেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
বাংলাদেশের রান কেবল ৫০ হাজার ছাড়িয়েছে। টেস্টে তামিম-মুশফিকদের সংগ্রহ ৫৩,১১৫ রান।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক দলঃ
ইংল্যান্ড: ১০২২* ম্যাচে ৫০০,০০৬ রান।
অস্ট্রেলিয়া: ৮৩০ ম্যাচে ৪৩২,৭০৬ রান।
ভারত: ৫৪০ ম্যাচে ২৭৩, ৫১৮ রান।
ওয়েস্ট ইন্ডিজ: ৫৪৫ ম্যাচে ২৭০,৪৪১ রান।
দক্ষিণ আফ্রিকা: ৪৩৯* ম্যাচে ২১৬,৪৫২ রান।
পাকিস্তান: ৪২৭ ম্যাচে ২০৯,৮৬৯ রান।
নিউজিল্যান্ড: ৪৪০ ম্যাচে ২০৪, ১৭২ রান।
শ্রীলঙ্কা: ২৮৮ ম্যাচে ১৪৫,২১৮ রান।
বাংলাদেশ: ১১৭ ম্যাচে ৫৩,১১৫ রান।
জিম্বাবুয়ে: ১০৮ ম্যাচে ৪৯,৮৬৯ রান।
আফগানিস্তান: ৪ ম্যাচে ১৫৮৪ রান
আয়ারল্যান্ড: ৩ ম্যাচে ১১৭৪ রান

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন