,

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হারলেও দক্ষিণ আফ্রিকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যুবা টাইগাররা।

এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটিশদের ৭ উইকেটে উড়িয়ে কোয়ার্টারে ফাইনালের দিকে এগুতে থাকে যুবারা। যদিও পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে হেরে যাওয়ায় কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। আজ শুক্রবার ছিলো পাকিস্তানের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

বৃষ্টির বাধায় ম্যাচ না হওয়ায় সুবিধাই হয়েছে আকবর আলীদের। পচেফস্ট্রুমের উইটর‍্যান্ড স্টেডিয়ামে সকাল থেকেই ভেজা আউট ফিল্ডের কারণে খেলা সম্ভব হচ্ছিল না। বেলা গড়ানোর পর ওভার কেটে ৩৯ এ দাঁড়ায়। খেলা শুরু হওয়ার ২৫ ওভার না যেতেই আবার বৃষ্টির হানা। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হয়। বাংলাদেশ ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু