,

চিরিরবন্দরে ১৩৫ বছর বয়সী মহিলার মৃত্যু

news-image

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১৩৫ বছর বয়সী প্রবীণ মহিলা মমেনা বেগম ওরফে ময়না বেগম বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃতুক্ষরণ করেছেন।

মরহুমের নাতি কবির হোসেন জানায়, তিনি শুক্রবার দুপুর ২টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের আগুনি পাড়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে ১ ছেলে ও ২ মেয়ে জীবিত রয়েছেন। তাদের বয়সও আশি বছরের উর্দ্ধে। ত*ার বড় নাতিও বেশ কয়েকবছর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মমেনা বেগম ময়নার ২০ বছর বয়সে উপজেলার আব্দুলপুর ইউপির মামুদপুর গ্রামের আগুনিয়াপাড়ার ফজলার রহমান আগুনিয়াকে পারিবারিকভাবে বিয়ে হয়। তিনি ব্যক্তিগত জীবনে ৭ সন্তানের জননী। সন্তানদের মধ্যে ৫ ছেলে ও ২ মেয়ে। বড় মেয়ে লতিফন নেচার বর্তমান বয়স ৯৫ এবং ছোট ছেলে আজিজার রহমানের বয়স ৬০ বছর। মরহুমার তাঁর ২৪ নাতি, ১৮ নাতনী, ৪১ পুতি এবং পুতনীর সংখ্যা ২১ জন। পুতি-পুতনীরও বিয়ে হয়েছে। তাদের সন্তানদের সংখ্যাও ১৩জন।

মৃত্যুর পূর্বেও তিনি টিউবওয়েলের পানি তোলা, তরকারী কাটার কাজ করতে পারতেন। তিনি চশমা ছাড়াই সুচের মধ্যে সুতো দিতে পারতেন। তিনি চলাফেরাসহ পরিবারের সব কাজকর্ম অন্যের সহযোগিতা ছাড়াই করতে পারতেন। তাঁর মৃত্যুও সংবাদে এলাকার মানুষ এক নজর দেখতে তাঁর বাড়িতে প্রচন্ড ভিড় করছেন। আজ ২৪শে জানুয়ারী দুপুর ১২টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু