,

কিভাবে ম্যাচ বের করতে হয় শোয়েব মালিক দেখালেন : মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, শোয়েব মালিক খুব ভালো ব্যাটিং করেছেন। তার ব্যাটিংয়েই পাকিস্তান জয় পেয়েছে। পাকিস্তানের ইনিংসে তার ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি দেখিয়েছেন কিভাবে ম্যাচ বের করতে হয়।

লাহোরে খেলা শেষে রিয়াদ আরও বলেন, খেলায় খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। উইকেট খুব ভালো ছিল। পাকিস্তানের বোলাররা খুব ভালো করেছে। আমরা খুব বেশি বাউন্ডারি হাঁকাতে পারিনি যে কারণে ১৫ রান কম হয়েছে, পরাজয়ের জন্য এটাও একটা বড় কারণ। তাছাড়া আমরা সুযোগ পেয়েও কিছু ক্যাচ মিস করেছি। এখন আমরা পরের ম্যাচের দিকে নজর দিচ্ছি।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৭১ রান করা বাংলাদেশ এরপর ৫৭ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। যে কারণে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৪১ রানে ইনিংস গুটায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন নাঈম শেখ। এছাড়া ৩৯ রান করেন তামিম ইকবাল।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ৩ বল আগে জয় নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান। দলের জয়ে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। সবশেষ বিপিএলে বাংলাদেশ খেলে গেছেন তিনি। বিপিএলে খেলে টাইগার বোলারদের সম্পর্কে ভালো ধারণা পান তিনি। বিপিএলের সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন তিনি।

পাকিস্তানের মাঠে ব্যাটে-বলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে যায় সফরকারী বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু