,

পাকিস্তানের আতিথেয়তায় টাইগাররা মুগ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, পাকিস্তানের আতিথেয়তা সবসময়ই চমৎকার।

টাইগারদের পাকিস্তান সফরের আগে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলতে ঢাকায় এসে পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ বলেছেন, বিশ্বের সবাই জানে পাকিস্তান কতটা আতিথেয়তাপূর্ণ দেশ। আতিথেয়তা আর খাবারের স্বাদ নিতে চাইলে পাকিস্তান সফরে আসুন।

পাকিস্তান সফরে গিয়ে শুক্রবার তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শোয়েব মালিকের ৫৮ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ৫ উইকেটে জয় পায় স্বাগতিক পাকিস্তান।

খেলা শেষে দলের পরাজয় নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, খেলায় খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। উইকেট খুব ভালো ছিল। পাকিস্তানের বোলাররা খুব ভালো করেছে। আমরা খুব বেশি বাউন্ডারি হাঁকাতে পারিনি যে কারণে ১৫ রান কম হয়েছে, পরাজয়ের জন্য এটাও একটা বড় কারণ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু