,

দুইশ’ করেও ভারতের কাছে উড়ে গেল কিউইরা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই লম্বা সফরে নিউজিল্যান্ডে গেছে ভারত। পাঁচটি টি-২০, তিন ম্যাচের ওয়ানডের সঙ্গে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বিরাট কোহলিবাহিনী।

লম্বা এই সফরের প্রথম টি-২০তে দুর্দান্ত এক জয় পেয়েছে ভারত। কেন উইলিয়ামসনদের ২০৪ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে।

শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান ফিফটি তুলে নেন। দলীয় অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৬ বলে চার ছক্কা ও চার বাউন্ডারিতে ৫১ রান। ওপেনার কলিন মুনরো তার আগে ৪২ বলে ৫৯ রান করেন। এরপর বড় এক ঝড় তুলে ২৭ বলে ৫৪ রান করেন রস টেইলর। তার আগে মার্টিন গাপটিল ৩০ রান করে ফেরেন। অকল্যান্ডে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৩ রান নিউজিল্যান্ড।

জবাবে ভারত ১৯ ওভারে লক্ষ্যে পৌছে যায়। ভারতের ওপেনার রোহিত শর্মা শুরুতে ফিরে যান। পরের তিন ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করে ম্যাচ বের করে নেন। উইকেটরক্ষক লোকেশ রাহুল ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি খেলেন ৩২ বলে ৪৫ রানের ইনিংস।

এরপর বড় ঝড় তোলেন শ্রেয়াস আয়ার। ভারতীয় এই তরুণ ২৯ বলে দুইশ’ স্ট্রাইক রেটে করেন ৫৮ রান। তার সঙ্গে মানিশ পান্ডে ১২ বলে ১৪ রানের ইনিংস খেলে ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন। কিউইদের হয়ে দুই উইকেট নেন লেগ স্পিনার ইশ শোধি। ভারতের হয়ে বুমরাহ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ চাহাল, শিভাম দুবে এবং জাদেজা একটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু