,

১০ মন ওজনের মাছ নদীর চরে আটকে গেল

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার বলেশ্বর নদের চরে দশ মন ওজনের একটি শাপলাপাতা মাছ আটকা পড়েছে।

শক্রবার সকাল ৭টার দিকে গ্রামবাসী মাছটি দেখতে পেয়ে তুলে নিয়ে পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে প্রকাশে নিলামে বিক্রি করেন।

নিলামে ফিস স্টোর মৎস্য আড়তের স্বত্তাধিকারী মো. রাজু ও আবু হানিফ ৬৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে বিকাল তিনটার সময় খুচড়া বাজারে প্রতি কেজি সাড়ে ৩শ টাকা দরে কেটে বিক্রি করা হয়। এতে মাছটির দাম পড়েছে এক লাখ ৪০ হাজার টাকা।

পদ্মা গ্রামের পান্না মিয়া জানান, প্রতিদিন রাতে এলাকার জেলেরা বলেশ্বর চরে চরগড়া দিয়ে মাছ শিকার করেন। প্রতিদিনের মতো গত রাতে গড়া দিলে মাছটি চড়ে আটকা পরে। সকালে জেলেরা গড়া জালে মাছ ধরতে গেলে শাপলাপাতা মাছটি দেখতে পায়। এসময় এলাকার লোকজনের সহযোগিতায় মাছটি কিনারে এনে ট্রাকে তুলে বাজারে নিয়ে আসে জেলেরা।

তিনি বলেন, মাছটি চারদিকে গোলাকার ১১ ফুট ২ ইঞ্চি। লেজটি লম্বায় ১৮ ফিট। ১৬ জন জেলে বাঁশে বেঁধে মাছটি কিনারে তুলেছেন।

পাইকারি ক্রেতা রাজু মিয়া জানান, এই মাছটি হিন্দুদের ( সনাতনীদের) কাছে খুব সুস্বাদু খাবার। এ জন্য অনেকের অনুরোধে পাথরঘাটা বাজারে মাইকিং করে কেটে স্বল্পমূল্যে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। এই ধরণের মাছ সচারাচর পাওয়া যায় না। গত ১০ বছরেও এত বড় মাছ পাথরঘাটা বাজারে ওঠেনি।

পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তারা ধারণা করছেন মাছটি বাচ্চা দিতে সাগর থেকে নদীর কিনারে এসেছিল। চরের ওপর বাচ্চা দিয়ে সাগরে ফেরার পথে চরগড়া জালে বাধা পেয়ে চরের ওপর আটকে যায়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু