,

ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশের যাওয়ার স্বপ্নকে গুড়িয়ে দিলো বুরুন্ডি। আজকের সেমিফাইনালে জেমি ডে’র শিষ্যরা ৩-০ গোলে হেরে গেছে আফ্রিকান দেশের বিপক্ষে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের রানার-আপ বাংলাদেশ এবং ‘এ’ গ্রুপের শীর্ষ দল বুরুন্ডি।

২ দলের জন্য ছিল এটি প্রথম সাক্ষাৎ। যেখানে ফিফা র‌্যাংকিংয়ে বুরুন্ডির চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে বাংলাদেশ। বুরুন্ডির অবস্থান ১৫১। আর বাংলাদেশের ১৮৭তম অবস্থান।

লাল-সবুজদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বুরুন্ডি। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু আক্রমণভাগে সাদ উদ্দীন-রিয়াদুলরা একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন।

তবে সুযোগ হাতছাড়া করেনি বুরুন্ডি। দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে ঠিকই তারা তৃতীয়বারের মতো খুঁজে নেয় স্বাগতিকদের জাল।

আগামী শনিবার ফাইনালে বুরুন্ডি ফাইনালে মুখোমুখি হবে ফিলিস্তিনের বিপক্ষে। বঙ্গবন্ধু গোল্ডকাপে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু