,

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

news-image

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে উঠবে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতলেও র‌্যাংকিংয়ে কোন উন্নতি হবে না টাইগারদের। নবমস্থানেই থাকবে তারা। তবে ৬ রেটিং বাড়বে বাংলাদেশের। কিন্তু এই সিরিজে অন্তত এক ম্যাচ হারলেই শীর্ষস্থান হারাবে পাকিস্তান।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২৭০ রেটিং নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে পাকিস্তান। ২২৭ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে নবমস্থানে বাংলাদেশ। ২৬৯ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাই পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার রেটিং ব্যবধান মাত্র ১। শুক্রবার থেকে শুরু হতে চলা সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারলে র‌্যাংকিংয়ে সপ্তমস্থানে উঠবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং হবে ২৩৭। ফলে অষ্টম ও নবমস্থানে নেমে যাবে যথাক্রমে- আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আফগান-লঙ্কানদের রেটিং হবে ২৩৬ করে।

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে উন্নতি হবে না বাংলাদেশের। নবমস্থানেই থাকবে তারা। তবে ৬ রেটিং বাড়বে টাইগারদের। তখন রেটিং হবে ২৩৩। তবে অন্তত ১টি ম্যাচ জিতলে, অর্থাৎ ২-১ ব্যবধানে সিরিজ হারলেও রেটিং বাড়বে বাংলাদেশের। তখন রেটিং হবে ২২৯। আর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলে রেটিং কমবে বাংলাদেশের। তখন তাদের রেটিং হবে ২২৫। অপরদিকে, শীর্ষস্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা ছাড়া কোন উপায় নাই পাকিস্তানের।

৩-০ ব্যবধানে সিরিজ জিতলে স্বাগতিকদের রেটিং হবে ২৭১। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও শীর্ষস্থান হারাবে পাকিস্তান। ২৬৮ রেটিং নিয়ে নেমে যাবে দ্বিতীয়স্থানে। ২৬৯ রেটিং নিয়ে শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে দ্বিতীয়স্থানে থাকবে পাকিস্তান। তবে ইংল্যান্ডের সাথে তাদের রেটিং হবে ২৬৫। ৩-০ ব্যবধানে সিরিজ হারলে তৃতীয়স্থানে নেমে যাবে পাকিস্তান। তখন ২৬২ রেটিং হবে তাদের। দক্ষিণ আফ্রিকারও ২৬২ রেটিং। ভগ্নাংশের হিসেবে এগিয়ে তৃতীয়স্থানে থাকবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু