,

বিকেল ৪টা বাজলেই নীলফামারীতে রাত!

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঠান্ডা বাতাসে জবুথবু অবস্থা সেখানকার মানুষের। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা মো. লোকমান হাকিম বলছেন, বৃহস্পতিবার নীলফামারীতে সর্বনিম্ন ৭ দশমিক ৪ ও সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, বুধবার ছিল মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। এজন্য শীত জেঁকে বসেছে। এতে দুর্ভোগে পড়েছেন জেলার সর্বস্তরের মানুষ। আগামী ২৪ ঘণ্টায় এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

এদিকে মাঝারি এই শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন তিস্তাপারের মানুষ। বিকেল ৪টা বাজলেই এখানে রাত শুরু হয়ে যায়। ঘন কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায় না। চারদিকে শুধুই অন্ধকার। এ অবস্থায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। গরু-ছাগলকে শীত থেকে রক্ষায় পাটের বস্তা জড়িয়ে রাখা হয়েছে। ঠান্ডায় জবুথবু হয়ে আছে ওসব গবাদিপশু।

এদিকে ঝুনাগাছা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, সরকারিভাবে প্রয়োজনের তুলনায় অনেক কম কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান জানান, সরকারিভাবে ১০টি ইউনিয়নের ১ হাজার নিম্নআয়ের মানুষ ও ভিক্ষকদের একটি করে কম্বল এবং শুকনা খাবার দেয়া হয়েছে।

অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত বলছেন, নীলফামারীর ৬ উপজেলায় এখন পর্যন্ত সরকারিভাবে ৫৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। তবে এখনও কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু