,

কাদিয়ানিদের অমুসলিম ঘোষনার দাবিতে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা ও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়ায় মাদ্রাসার ছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানিদের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের ব্যানারে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতা,বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন আহমেদ,মাওলানা শামছুদ্দিন,মাওলানা আবদ্চ্ছুাত্তার,মূফতি মোখলেছুর রহমান,মাওলানা মুমিন উদ্দিন ওছমানী,মাওলানা মাহবুবুর রহমান গাজী,এস এম শহীদুল্লাহ,মূফতি সাঈদুর রহমান,মাওলানা মোশারফ হোসাইন প্রমূখ।এসময় বক্তারা কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা ও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়ায় মাদ্রাসার ছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানিদের গ্রেফতারের দাবি জানিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এছাড়াও সমাবেশে কাদিয়ানিপন্ত্রি‘র নাসিরনগর সদর ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী তহশীলদার ছালেক আহম্মদকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয় ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু