সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সালমারা চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এ বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতে চার দলের সিরিজে চ্যাম্পিয়ন হয়েছেন তারা।

আজ সিরিজের ফাইনালে ভারত ‘বি’ নারী দলকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সালমা খাতুনরা। সিরিজের প্রাথমিক পর্বে ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে ও থাইল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তারা। এই পর্বে ভারত ‘বি’ দলের কাছে ১৪ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। কাকতালীয়ভাবে ফাইনালে ভারত ‘বি’ দলকে একই ব্যবধানে হারালেন লাল-সবুজের জার্সিধারীরা।

পার্টনার মাঠে সিরিজের ফাইনালে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলেন সালমা খাতুনরা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় ভারত ‘বি’ দলের ইনিংস। বোলিংয়ে নৈপুণ্য দেখান জাহানারা আলম ও সালমা খাতুন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট পান জাহানারা। ১৮ রান দিয়ে ২ উইকেট পান সালমাও।

খাদিজা ও নাহিদা একটি করে উইকেট শিকার করেন। ইনিংসের প্রথম তিন ওভারে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত ‘বি’ দল। পরে আর এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি দলটি। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়েছিল। ১ উইকেট হারালেও ১৩.৪ ওভারে স্কোর বোর্ডে ৮৫ রান জমা হয়। ১৪তম ওভারে সানজিদা ও মুর্শিদা উইকেট হারান।

তবে এই দুজনের ব্যাটেই ভারতের দলটির সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। ৩২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন সানজিদা। ৩৮ বলে ৩৪ রান করেন মুর্শিদা। এ ছাড়া নিগার ১৮ ও শামীমা ১৩ রান করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী