বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত গতিতে এগিয়ে চলছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ

news-image

রংপুর ব্যুরো : দ্রুত গতিতে এগিয়ে চলছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পুনঃ নির্মিত এবং বহুতল ভবনের নির্মাণ কাজ।এই নির্মাণ কাজের অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টায় ভবনটির প্রথম তলার দ্বিতীয় পর্যায়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। প্রায় ২৬কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, সহকারী প্রকৌশলী মোঃ জাফর আলী, মেয়রের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড, সংশ্লিষ্ট্য ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার একরাম হোসেন।

এ ভবনে সর্বমোট ২৯৬৪৫ বর্গফুট এলাকার দ্বিতীয় তলায় মূল ভবনে রয়েছে একটি ওয়ার্কশপ, ড্রাইভার ও কন্ড্রাকটর রিফ্রেশমেন্ট রুম এবং পার্কিং ব্যবস্থা। এ ছাড়াও প্রথম অর্থাৎ নিচ তলায় থাকছে ১৪টি টিকিট কাউন্টার, ৩টি এটিএম বুথ, মহিলাদের নামাজ ঘর, ১টি ডে-কেয়ার সেন্টার, ৬টি খাবারের দোকান, ১টি ওষুধের দোকান, ২টি পাবলিক টয়লেট, যাত্রীদের বসার স্থান এবং ১টি লাগেজ এরিয়া। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে ১টি অত্যাধুনিক মানসম্মত খাবার হোটেল, ১টি শিশুদের খেলার রুম, ৭টি দোকান, অত্যাধুনিক ট্রাফিক বিভাগ ১টি, কন্ট্রোল রুম, টিকনিক্যাল বিভাগ ও প্রশাসনিক বিভাগ, অত্যাধুনিক সভা কক্ষ ১টি, ১টি পাবলিক টয়লেট, ভিআইপি লাউন্স ১টি এবং ১টি ভিআইপি রুম।

পিএমপিএল-কেএসএ ভেনচার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশন এ কাজটি বাস্তবায়ন করছেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা