,

ইব্রাহীম খলীলের লিভার ক্যান্সার, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

news-image

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ : ইব্রাহীম খলীল (৪২) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তার এক মেয়ে এক ছেলে ও স্ত্রী রয়েছে। মুন্সীগঞ্জ শিলমন্দি ভাড়া বাসায় বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে।

২০১৯ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে চিকিৎসা করে পেটে টিউমার হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা পরে। পরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার গুরুতর ব্যাধীতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক্তারগণ। পরে ভারতে চিকিৎসা করার জন্য রেফার করেন।

প্রায় এক মাস যাবৎ ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভারতে পরীক্ষা নিরীক্ষা করে লিভার ক্যান্সার হয়েছে এবং তার অবস্থা খুবই গুরুতর বলে ধরা পরে। চিকিৎসকগণ জানিয়েছেন কমপক্ষে ৫ লক্ষ টাকা প্রয়োজন হবে তার এই রোগ থেকে সেরে উঠতে। লিভারে দুটি ছিদ্র হয়ে গেছে। দুটি ছিদ্র বন্ধ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিভারের ফুলা অংশ কমলেই অপারেশনে যেতে পারবে।

তার পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তাই দেশের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, মুন্সীগঞ্জ শাখার একাউন্ট নাম্বার ৪৩৮৬৯ ও ইব্রাহীম খলীলের ছোট ভাই শামসুল হক মোবাইল নম্বর ও বিকাশ নম্বর- ০১৭২৬৭৩৮৩৩২।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু