,

নতুন প্রজন্মকে সুশিক্ষিত এবং দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : লায়ন ফিরোজুর রহমান ওলিও

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার সুলতানপুর ইয়াকুব নগরস্থ লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।

অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক কাজী আবদুল কাইয়ূম খাদেম, ইয়াকুব নগর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা কফিল উদ্দিন,উপজেলা প্রাথমিক মোস্তফা দেলোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন,ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আ.ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সাংবাদিক আশেক মান্নান হিমেল, আঙ্গুর হাজারী প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি, জেএসসি ও পিএসসির ১৯৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত এবং দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় অভ’তপূর্ব উন্নয়ন সাধন করেছে। উন্নত জাতি গঠনে শিক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমানে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।

নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারীদের শিক্ষার আওতায় আনতে হবে। সকল শিশু কিশোরদের সুশিক্ষিত করে গড়ে তুলতে তিনি শিক্ষক অভিভাবক সহ সকলকে আন্তরিক ভ’ূমিকা রাখার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু