,

আশুগঞ্জে বড়শিতে ধরা পড়ল ১০০ কেজির মাছ

news-image

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বড়শি দিয়ে ১০০ কেজি ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ শিকার করেছেন জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যক্তি। তিনি ব্রাহ্ম‏ণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরসোনারারের জেলে।

মঙ্গলবার মেঘনা নদী থেকে বিশাল আকৃতির মাছটি ধরেন তিনি। বিকেলে মাছটি আশুগঞ্জ বাজারে নিয়ে এলে শত শত মানুষ সেটিকে দেখতে ভিড় জমায়। লোকমুখে মাছটিকে বিভিন্ন নামে চিহ্নিত করলেও এটি বিরল প্রজাতির ‘শাপলা পাতা’ বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

আশুগঞ্জ বাজারের আড়তদার মাছটির দর হাঁকেন প্রতি কেজি ২০০ টাকা। তবে বেশি দামের আশায় এটি কিশোরগঞ্জের ভৈরব মৎস্য আড়তে নিয়ে যান জাহাঙ্গীর।

জাহাঙ্গীর মিয়া জানান, তিনি বড়শি দিয়ে বোয়ালসহ বড় মাছ শিকার করেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি বড়শি নিয়ে মেঘনা নদীতে যান। দুপুর ১২টার দিকে বড়শিতে মাছ ধরার টান অনুভব করেন। পরে তিনি মাছসহ বড়শি ওঠাতে চেষ্টা করলেও পারছিলেন না। উল্টো নৌকাসহ তাকে টেনে নিতে থাকে। এ সময় তিনি আশপাশের আরও দুটি নৌকার জেলেকে ডাকলে তারা এগিয়ে আসেন। তিনটি নৌকার ৫-৬ জন জেলে মিলে আড়াই-তিন ঘণ্টার চেষ্টায় মাছটি ওপরে ওঠাতে সক্ষম হন।

বৃত্তাকার বিশাল আকৃতির মাছটির রয়েছে লম্বা ও শক্ত লেজ। গায়ের রং কালচে। বিকেলে মাছটি স্থানীয় বাজারে তোলা হলে দেখতে শত শত লোক ভিড় করে। স্থানীয়রা একে ‘হাউস’ মাছ বলে জানালেও এটি আসলে ‘শাপলা পাতা’ মাছ বলছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। তিনি বলেন, এসব মাছ বিরল প্রজাতির। এরা সাধারণত নদী ও সাগরের মিলনস্থলে থাকে। বড় বড় নদীতেও কয়েক প্রজাতির এমন মাছ রয়েছে, তবে তা খুবই কম।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু