,

শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

news-image

মতিন মিয়ার জোড়া এবং ইব্রাহিমের গোলে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (রোববার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে, ৩-০ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এ জয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বুরুন্ডির বিপক্ষে ২৩ জানুয়ারি বিকেল ৫ টায়।

১৮ মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ৬৫ মিনিটে। মতিনের দ্বিতীয় গোলটি ছিল আরো চমৎকার। মাঝ সীমানায় শ্রীলংকার ডিফেন্ডার সুপনের পা থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় ঢুকে পড়ের ডি বক্সে। লংকান গোলরক্ষক এগিয়ে এলে তাকেও কাটিয়ে বল জালে পাঠান মতিন।

৮৫ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। বাম দিক দিয়ে ঢুকে বদলি রাকিব বল বাড়িয়ে দেন ইব্রাহিমকে। আগে দুইবার ব্যর্থতার পরিচয় দেয়া ইব্রাহিম এবার ভুল করেননি- বল জালে পাঠান ঠান্ডা মাথায়।

গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আসন নিয়েছিল উল্লেখযোগ্য দর্শক। পশ্চিম গ্যালারির পুরোটাই দর্শকে ঠাসা। সমর্থকরা ঢোল-বাদ্য-বাজনা নিয়ে বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে মুখরিত করে তুলেছিল পুরো গ্যালারি।

বাংলাদেশ একাদশ
আশরাফুল রানা, রহমত মিয়া, তপু বর্মন, সাদ উদ্দিন, মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, ইব্রাহিম (সুশান্ত ত্রিপুরা), রিয়াদুল হাসান, মানিক মোল্লা (রাকিব) ও সুফিল (মামুনুল)।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু