,

রিয়ান্নার বিচ্ছেদ হলো সৌদি ধনকুবেরের সঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি ধনকুবের হাসান জামিলের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে মার্কিন সংগীত তারকা রিয়ান্নার।

যদিও নিজেদের সম্পর্কের বিষয়টা আড়ালেই রাখতে চেয়েছিলেন দুজন। তারপরও পাপারাজ্জিদের কল্যাণে ২০১৭ সালে প্রথম তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ হয়।

‘ইউএস উইকলি’র প্রতিবেদন অনুসারে, তাদের প্রেমের শুরুটা হয় ২০১৭ সালের জুন মাসে। ২০১৯ সালের অক্টোবরে খবর বের হয়, জামিল রিয়ান্নার বিষয়ে খুবই আন্তরিক। তারা দ্রুত একটা সিদ্ধান্তে আসতে চান। এরপর সম্প্রতি জানা গেল সম্পর্কের ইতি টেনেছেন তারা দুজন।

২০১৯ সালের জুন মাসে জামিলের বিষয়ে মুখ খোলেন গ্রামিজয়ী গায়িকা রিয়ান্না। জনসম্মুখে ঘোষণা না দিলেও একটি সাক্ষাৎকারে স্বীকার করেন এই হ্যান্ডসাম আরবীয় পুরুষের প্রেমে পড়েছেন তিনি।

তাদের ব্যক্তিগত বিষয়ে রিয়ান্না বলেন, ‘জামিল খুবই রাশভারী একটা লোক। অন্যদিকে আমি মজার আর বন্য। এই বৈপরীত্য আমাদের দুজনকে কাছে এনেছিল।’

এই সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে হেসে দেন ‘উই ফাউন্ড লাভ’খ্যাত এই মার্কিন তারকা। বলেন, ‘কেবল সৃষ্টিকর্তাই জানেন নারীর মন। আমরা পরিকল্পনা করি। আর ওপর থেকে তিনি দেখে মুচকি হাসেন।’

বলেছিলেন, এই মুহূর্তে তিনি জীবনে যেটা সবচেয়ে বেশি চান, তা হলো মা হতে।

২০১৯ সালে হাসান জামিলের সঙ্গে রিয়ান্নাকে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে দেখা যায়। খুব স্বাচ্ছন্দেই দুজনে কাছাকাছি হয়ে ছবি তোলেন। তাদের ঘনিষ্ঠজনরাও জানান, বেশ ভালোই আছেন তারা। এরপরই হঠাৎ শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু