,

ইসি ইশতেহার ঘোষণা থেকেই বিতর্ক সৃষ্টি করেছে : তাবিথ

news-image

নিজস্ব প্রতিবেদক : সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় আগামী ১ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) ইশতেহার ঘোষণা থেকেই বিতর্ক সৃষ্টি করেছে। আমরা এখনো দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে কী কী পদক্ষেপ নেয়। আমরা সেদিকে তাকিয়ে আছি।’

তিনি বলেন, ‘সরস্বতী পূজা উপলক্ষে ইসি নির্বাচন দুদিন পিছিয়ে দিয়েছে। একইসঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়েছে। যে কারণে পরীক্ষার্থীরা মনোক্ষুন্ন হতে পারে। তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।’

তাবিথের সঙ্গে গণসংযোগে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিবুর হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা সিটি করপোরশনের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন ও দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু