,

তারকাদের নিয়ে কড়াইল বস্তিতে ভোট চাইলেন আতিকুলের স্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সহধর্মিণী ডা. শায়লা শাগুফতা ইসলাম নৌকার পক্ষে জনসংযোগ করেছেন।

শনিবার দুপুরে মহাখালীর কড়াইল বস্তি এলাকায় কয়েকজন অভিনেত্রীকে সঙ্গে নিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি।

এ সময় অভিনেত্রী শমী কায়সার, তানভিন সুইটি, অভিনেতা মাজনুন মিজানসহ সাংস্কৃতিক কর্মী ও মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরাও অংশ নেন। তারা কড়াইল বস্তির ঘরে ঘরে গিয়ে নৌকার লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার জন্য আতিকুল ইসলামকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে ডা. শায়লা শাগুফতা ইসলাম বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা ভোটারদের কাছে বলছি- একটি সুস্থ, সচল, সুন্দর ঢাকা গড়তে নৌকায় ভোট দিন। যেখানেই যাচ্ছি মানুষের সাড়া পাচ্ছি।’

অভিনেত্রী শমী কায়সার ও তানভিন সুইটি বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, নৌকার পক্ষে মানুষের কাছে যাচ্ছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। নৌকার প্রার্থী আতিকুল ইসলাম একজন পরিচ্ছন্ন ও উদ্যমী মানুষ। তিনি নির্বাচিত হলে সুস্থ-সচল ঢাকা গড়বেন।

তারা বস্তিবাসীর হাতে নৌকার লিফলেট তুলে দিয়ে বলেন, আপনারা ১ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে আসবেন। বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, আতিকুল ইসলামের নৌকা প্রতীকে ভোট দেবেন। এ বস্তির উন্নয়নে আতিকুল ইসলামের নিজস্ব ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা