সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেছাল সিটি নির্বাচন : অনশন ভাঙ্গলেন শিক্ষার্থীরা

news-image

নিউজ ডেস্ক : সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনশন শুরু করেছিলেন। প্রতিবাদের মুখে ধর্মীয় অনুষ্ঠানের দিনে সিটি নির্বাচন দেওয়ার মতো উদ্ভট সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ অনুযায়ী একদিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী ও ইসিকে ধন্যবাদ জানিয়ে টানা ৫৫ ঘন্টা অনশন শেষে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। আজ শনিবার পর্যন্ত চলা ওই অনশনে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। অনশনে অসুস্থ হয়ে পড়া মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অভি দাস প্রিতম এবং পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুকেশ দেবকে ভর্তি করা হয় হাসপাতালে। উৎপল বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ পরিবর্তন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।’

এর আগে আজ রাত পৌনে ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান পানি ও জুস খাইয়ে অনশন ভাঙান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভুইয়া ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘যখন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কোনো দাবির প্রতিফলন ঘটে, তখন আমাদের ভালো লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হয়ে এই দাবিটি করেছেন। নির্বাচন কমিশন সে দাবিকে সম্মান জানিয়েছে, এজন্য কমিশনকে ধন্যবাদ। শিক্ষার্থীদের এই অসাধারণ মূল্যবোধকে আমি শ্রদ্ধা করি। যখন সমাজের অনেক অংশ কথা বলতে পারে না, তখন অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহৎ মূল্যবোধ প্রতিফলনের জন্য বক্তব্য রাখে। গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি যৌক্তিক দাবি তারা উত্থাপন করেছে। এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।’

এর আগে গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরের পর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছিলেন ঢাবি শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করে সংহতি প্রকাশ করেন। তারা হলেন- হলেন- আইন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ মণ্ডল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষক নেপাল চন্দ্র রায়, চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান মুকুল কুমার বাড়ৈ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী