,

‘তাবলিগি কায়দায়’ ইজতেমায় ১০৬ বিয়ে

news-image

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।

ইজতেমার প্রথম পর্বে তাবলিগী কায়দায় বিনা যৌতুকে ৯৬টি বিয়ে সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় পর্বে আজ শনিবার পর্যন্ত ইজতেমায় আরও দশটি বিয়ে সম্পন্ন হলো। বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক জানান, গতকাল শুক্রবার যৌতুক বিহহীন এ বিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেন ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা। সে সিদ্ধান্ত অনুযায়ী পাত্র-পাত্রীদের পারস্পরিক সিদ্ধান্তে আজ ১০টি বিয়ে সম্পন্ন হয়।

মো. সায়েম আরও জানান, বরেরা ইজতেমা ময়দানের একটি বিশেষ কামরায় উপস্থিত হন। আর কনেরা নিজেদের বাড়িতে অবস্থান করেন। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা, খেজুর বিতরণ ও দোয়া করা হয়। মাওলানা শামীম তাদের বিয়ে পড়ান।

এর আগে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু