,

অবশেষে পেছালো ঢাকা সিটি ভোট

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন মহলের দাবির মুখে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ একদিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে একদিন পরে ১ ফেব্রুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে নির্বাচন ভবনে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে আজ বিকেল ৪টার পর নির্বাচন ভবনে জরুরি বৈঠকে বসে ইসি। বৈঠক শেষে ঢাকা সিটিতে ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেন সিইসি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণার পর তা পরিবর্তনের দাবি ওঠে। ওই দিন সরস্বতী পূজার কারণে তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা।

এমনকি গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দলগুলোও এ নিয়ে বক্তব্য দিচ্ছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। সেই দাবির পর আজ ছুটির দিকে জরুরি বৈঠক করে ভোটের তারিখ পেছায় ইসি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু