,

ইমরুল কায়েস যে কারণে বাদ পড়লেন

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকদের তালিকায় ছিল ব্যাটসম্যান ইমরুল কায়েসের নাম। কিন্তু ইমরুল কায়েসের নাম তালিকায় লিখেও শেষ পর্যন্ত কেটে দিতে বাধ্য হয়েছেন তারা। কারণ হ্যামস্ট্রিং ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার জানায়, ‘এটা ইমরুলের দুর্ভাগ্য। তাকে তো আমরা দলে রেখেছিলাম। কিন্তু চিকিৎসক আমাদের জানিয়েছেন তার সেরে উঠতে সময় লাগবে। তার হ্যামস্ট্রিংয়ের স্ক্যান করা হবে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে,পরিস্থিতিটা কি?’

সাধারণত হ্যামস্ট্রিং ইনজুরিতে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হয়। ইনজুরি অবস্থায় আবারো চোট লাগলে আরো খারাপ অবস্থার সৃষ্টি হবে। তাই এই কারণেই পাকিস্তানের সফরে নাম থেকেও বাদ পড়তে হল তাকে। বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ব্যাটসম্যান। চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে পড়ে কয়েকটি ম্যাচ মিস করায় সেই ম্যাচে ইমরুল অধিনায়কত্বও করেছিলেন সফলভাবে।

লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৭ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু