সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় শ্রাবন্তী, ব্যস্ত শুটিংয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বিক্ষোভ’ ছবির শুটিংয়ে অংশ নিতে গত ৯ জানুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তীর। ঢাকায় এসে পরদিন থেকে শুটিং করবেন সেজন্য কয়েকদিন আগেই এফডিসিতে সেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেসময় তিনি আসেন নি। গত ১০ জানুয়ারি শ্রাবন্তীর মামাশ্বশুর মারা গেছেন। যার কারণে আসতে পারেন নি।

তবে আজ শনিবার সকাল ৮টার ফ্লাইটে ঢাকায় আসেন শ্রাবন্তী। জানা যায়, আজ দুপুর থেকেই তিনি ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায় নি।

গত সপ্তাহে এই অভিনেত্রীর না আসার কারণে বন্ধ ছিল ছবিটির শুটিং। সেট নির্মাণ করে রাখার পর শুটিং না হলেও এর জন্য ভাড়া দিতে হয়েছে প্রযোজকের।

গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হয় স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ ছবিটির শুটিং। তখন সিনেমাটির আইটেম গানের শুট হয় মুম্বাইতে, যেখানে আইটেম গার্ল হিসেবে ছিলেন বলিউডের সানি লিওন।

‘বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করছেন শান্ত খান, ভারতের রাহুল দেব, রজতব দত্ত, শুভশ্রী কর এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, সিবা শানু, সাবেরী আলম, প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা