,

নির্বাচন কমিশন হঠাৎ জরুরি বৈঠকে

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে হঠাৎ জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম। তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বিকেলে আলোচনায় বসবেন।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে।

উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, হঠাৎ জরুরি বৈঠক ডাকা হয়েছে। আমাদের থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন পূজার্থীরা।

আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ। দ্বিতীয় দিনের মতো অনশন পালনের সময় শুক্রবার (১৭ জানুয়ারি) ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

তারা হলেন-ঢাবি জগন্নাথ হল ইউনিয়নের সহ-সভাপতি উৎপল বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল দাস, সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ দাস, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজের অপূর্ব চক্রবর্তী, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অর্ক সাহা, ভবদেশ চন্দ্র রায় এবং জয়ন্ত বণীক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্টের সবুজ কুমার, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের সুকেশ দেবনাথ এবং ইসলামের ইতিহাস বিভাগের রবিউল আওয়াল রবি।

তাদের মধ্যে মারাত্মক অসুস্থ অবস্থায় অপূর্ব, অর্ক ও প্রদীপকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু