,

রেজা কিবরিয়া বললেন, ইভিএম হলো ইলেকট্রনিক ভোট ফ্রড

news-image

নিউজ ডেস্ক : ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নতুন সংজ্ঞা দিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি ইভিএমের ব্যাখ্যায় বলেছেন, ‘ইভিএম হলো আসলে ইলেকট্রনিক ভোট ফ্রড (ইভিএফ)।

শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণফোরামের কর্মীসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের নির্বাচনে ইভিএম ব্যবহারের সমালোচনা করে রেজা কিবরিয়া বলেন, ইভিএম কোনো সৎ উদ্দেশ্যে করা হয়নি। দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। ভোট নিয়ে মানুষের মনে বিন্দুমাত্র আপত্তি বা সন্দেহ থাকলে সেটি কাগজে চেক করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে চেক করার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে- এখন এটি আপনাদের মেনে নিতে হবে। এটি গণতন্ত্র হতে পারে না।

পৃথিবীর মাত্র চার দেশে ইভিএম চালু আছে জানিয়ে রেজা কিবরিয়া বলেন, দুনিয়ার মাত্র চারটি দেশে ইভিএম আছে। ৩১ দেশ এটির অনুশীলন করেছে, তারা এটি নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছে যে মানুষের আসল গণতন্ত্র এটিতে ধ্বংস হতে পারে। সেই সঙ্গে ইভিএম যে মানুষের ভোট বিকৃত করার সুযোগ তা তারা বুঝেছে।

চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু