সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের অভিশংসন বিচার নিয়ে ১০০ সিনেটরের শপথ

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে শপথ নিয়েছেন ১০০ জন সিনেটর।

নিরপেক্ষ বিচারের লক্ষ্যে বৃহস্পতিবার সিনেটরদেরকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

আগামী মঙ্গলবার থেকে ট্রাম্পের চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হবে। এই নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সিনেটে।

সিনেটররা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না।

গত বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরপরই তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চকক্ষ সিনেটে ওঠে।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

সম্প্রতি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের পক্ষে ভোট পড়ে ২২৮টি আর বিপক্ষে পড়ে ১৯৩টি। আনুষ্ঠানিকভাবে ভোটের পর অভিশংসন-সংক্রান্ত প্রস্তাব ও নথিপত্র সিনেটে পাঠানো হয়। বিবিসি