,

ঢাকাকে নিয়ে চিন্তা করে উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি : তাপস

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি মনে হয় একমাত্র মেয়র প্রার্থী, যিনি ঢাকাকে নিয়ে চিন্তা করে উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি। এ উন্নয়নের রূপরেখা পাঁচ ভাগে ভাগ করেছি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু প্রাক্কালে এ কথা বলেন তিনি।

তাপসের আগমন উপলক্ষে সকাল ১০টা থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতা-কর্মীরা জড়ো হন। তাদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, আমাদের ঐতিহ্যের ঢাকাকে আমরা ভালোবাসি। আমাদের গর্বের ঢাকা। সেই গর্ব, ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমার অঙ্গীকার, ঐতিহাসিক ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে পুনরুজ্জীবিত করে উন্নত ঢাকা গড়ে তুলব।

তাপস বলেন, আমি যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, তা ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। ৩০ জানুয়ারি নির্বাচনে ঢাকার জনগণ ভোট দিয়ে তাদের মেয়র ও কাউন্সিলরদের নির্বাচিত করে তাদের সেবক হিসেবে দায়িত্ব দেবে- এটা আমরা আশা করছি। বিজয় আমাদের সুনিশ্চিত।

দুপুরে আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করেন তাপস। এরপর তিনি চকবাজার ও এর আশাপাশের গণসংযোগ শুরু করেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু