,

যুক্তরাষ্ট্র ফেরত পাঠাল ৩১ বাংলাদেশিকে

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩১ বাংলাদেশিকে। ১৪ জানুয়ারি মধ্যরাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে তাদের দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ও বৈধ কাগজপত্র না থাকার কারণে সে দেশের পুলিশ তাদের গ্রেফতার করার পরে ফেরত পাঠায়।

সাধারণত ফেরত আসা প্রবাসীদের খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জাগো নিউজকে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ১৪ জানুয়ারি রাতে ৩১ জন বাংলাদেশি ফেরত আসার তথ্য পেয়েছি। শুধু তারাই নন, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসতে বাধ্য হন তারা, যারা অনিয়মিতভাবে সেসব দেশে প্রবেশ করেছিলেন। ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা এসব দেশে যান বলে জেনেছি।’

কোনোভাবে প্ররোচিত হয়ে অনিয়মিতভাবে বিদেশ না যাওয়ার প্রতি আহ্বান জানান ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এই কর্মকর্ত। তিনি বলেন, সম্প্রতি ইউরোপ সেখানে বৈধ কাজপত্র না থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। তবে এসব বাংলাদেশির দেশে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাও দেয় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশকেও এ বিষয়টি ভাবতে হবে।

যুক্তরাষ্ট্র থেকে ফেরা কয়েকজন বাংলাদেশি জানান, প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে ব্রাজিল থেকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাদের আটক করে দেশে পাঠায়।

কয়েকজন জানান, যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নোয়াখালীর মো. নাসির উদ্দিন, রেদুয়ানুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম জুয়েল, মো. শহীদ, কুমিল্লার মাসুদ রানা, কিশোরগঞ্জের রুমান উদ্দিন, বরিশালের মো. রিফাত সরদার, সিলেটের সাহমি আহাম্মেদ, গাজীপুরের শরীফ সরকার।

এর আগে একই কারণে ২০১৯ সালের ২১ নভেম্বর ২৫ বাংলাদেশিসহ ১৪৫ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র সরকার।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু