,

২৪ দিন পর নিজ কার্যালয়ে ভিপি নুর

news-image

ঢাবি প্রতিনিধি : অবশেষে ২৪ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিজ কার্যালয়ে প্রবেশ করতে পেরেছেন ভিপি নুরুল হক নুর। গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলার পর থেকেই তদন্তের জন্য কক্ষটি সিলগালা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ডাকসুর কর্মকর্তা আবুল কালাম ভিপির তালাবদ্ধ কক্ষটি খুলে দেন। পরে নিজ কার্যালয়ে প্রবেশ করেন নুর। এ সময় তার সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজ কার্যালয়ে প্রবেশ করে নুর বলেন, ‘তদন্তের জন্য দীর্ঘ ২৪ দিন ধরে কক্ষ তালাবদ্ধ রাখার কোনও যৌক্তিকতা ছিল না। তদন্ত কমিটি বেশি হলে এক সপ্তাহ কক্ষটি তালাবদ্ধ করে রাখতে পারতো। সেদিন আমরা যে বর্বরতার শিকার হয়েছিলাম তার চিহ্ন এই কক্ষ এখনও বয়ে বেড়াচ্ছে।’

এর আগে গত ২২ ডিসেম্বর ভিপি নুরের নিজ কক্ষে হামলার ঘটনা ঘটে। এসময় ভিপিসহ ২৪ জন আহত হন। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগকে হামলার জন্য দায়ী করেন ভিপি নুর এবং তার সহযোগীরা। তবে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে ছাত্রলীগ। হামলার ঘটনার পরের দিন প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। আজ (১৫ জানুয়ারি) সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু