,

২৬ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের শুনানী

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের বিষয়ে আবেদনের শুনানি ২৬ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।

বুধবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন বাতিলের বিষয়ে শোকজের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। পরে আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া ২৬ জানুয়ারি শোকজের জবাবের শুনানির দিন ধার্য করেন।

এ বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের দেয়া শোকজের জবাব আমি আদালতে দাখিল করেছি। আদালত শোকজের জবাব শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।

তিনি আরও বলেন, মিন্নি জামিনে থাকা অবস্থায় কোনো প্রকার জামিনের শর্ত ভঙ্গ করেনি। মিন্নিকে হয়রানি করার জন্য জামিন বাতিলের আবেদন করা হয়েছে। একটি মেয়ে অপরিচিত পাঁচজন যুবক নিয়ে দূরে সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে- এটা বিশ্বাসযোগ্য নয়। এটা রাষ্ট্রপক্ষের মনগড়া গল্প।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় বুধবার জেলা দায়রা জজ আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন। এরা হলেন নিহত রিফাতের বন্ধু মঞ্জুরুল আলম জন, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জাকারিয়া বাবু । এ নিয়ে এ মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক রয়েছেন। এ ছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লা উচ্চ আদালতের আদেশে এবং বরগুনার শিশু আদালতের আদেশে মারুফ মল্লিক এবং আরিয়ান হোসেন শ্রাবণ জামিনে রয়েছেন। বাকি আসামিরা কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু