,

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার দুপুরে পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা: আবদুল আলীম বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। এসময় সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিগত মাসের অপরাধ নিয়ে পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে অপরাধ নিয়ন্ত্রনে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায়“ডিসেম্বর-২০১৯” মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে কোতয়ালী থানার এসআই মোঃ শহিদুল হক, শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে ট্রাফিক বিভাগ উত্তরের মোঃ রুহুল আমিন, শ্রেষ্ঠ এসআই হিসাবে হারাগাছ থানার এসআই জ্যোতিষ চন্দ্র রায় ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে হারাগাছ থানার এএসআই মোঃ অশিক ইকবাল, এছাড়াও গুরুত্বপূর্ণ হত্যা মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে ভালো তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া, এসআই মোঃ ইজার আলী ও হারাগাছ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোতালেব হোসেন বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

এদিকে পুলিশ লাইন্স, ঢাকায় অনুষ্ঠিত “পুলিশ সপ্তাহ-২০২০”এ রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মধ্যে থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম-সেবা পদক পাওয়ায় অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোছাঃ শামিমা পারভীন, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ কাওছার, তাজহাট থানার এসআই মামুনুর রশীদ মামুনকে ও আইজিপি ব্যাজ পাওয়ায় মাহিগঞ্জ থানার এসআই মোঃ আল-আমিনকে রংপুর পুলিশ কমিশনার অনুষ্ঠানের শেষে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ##

 

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু